হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

হাবিপ্রবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৪:৫৩আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৪:৫৩

রাশিয়ার পেশাদার ফটোগ্রাফারদের আন্তর্জাতিক সংগঠন '৩৫ অ্যাওয়ার্ড পুরস্কার' এর মনোনয়নে বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাদমান খান। শাদমান 'স্ট্রিট লাইভ ইন ব্রাইট কালারস' ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আন্তর্জাতিক পুরস্কার অর্জন

তিনি হাবিপ্রবির ১৯ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক এই ফটোগ্রাফিক প্রতিযোগিতায় ১২০টি দেশের  সর্বমোট ৪ হাজার ৫১০ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেছিলো। প্রতিযোগিতায় ১২ হাজার ২২২ ছবির মধ্যে বিশ্বের ১৪হাজার ৭টি শহরের ছবি স্থান পেয়েছে। শাদমানের ফটোগ্রাফি ০২% বেস্ট ফটোস এবং টপ ০৫% বেস্ট ফটোগ্রাফারর্স এ স্থান পায়।

আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানতে চাইলে শাদমান বলেন, 'অবশ্যই ভালো লাগছে। ভবিষ্যতে চেষ্টা থাকবে  টপ ১% ফটোগ্রাফার হওয়ার জন্য। বেশি খুশি হবো যখন দেখবো আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করার জন্য আরও অনেকে বেরিয়ে এসেছে। এর আগে আমি ইউনির্ভাসিটি অব আবু বকর, আলজেরিয়ার বিজ্ঞান অনুষদের প্রকাশিত ম্যাগাজিনের ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম।'

উল্লেখ্য, 'রাশিয়ার ৩৫ অ্যাওয়ার্ড' পুরষ্কার পেশাদার ফটোগ্রাফারদের ৩৫ ফোটো.প্রো দ্বারা ২০১৫ সালে নির্মিত একটি বড় আন্তর্জাতিক পুরস্কার।। প্রথম বছরে ১১০টি দেশের ৩৬ হাজার ফটোগ্রাফার এতে অংশ নিয়েছিল। ২০১৬ সালে অংশ নিয়েছিলো ৭৬ হাজারের বেশি। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা বাড়তেই থাকে।

এই পুরস্কারের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে বছরের সেরা ১০০টি কাজের অনুসন্ধান। ২০১৭ সাল থেকে ৩টি ক্যাটাগরিতে সেরা ছবির উপর ভিত্তি করে বছরের সেরা ১০০ ফটোগ্রাফার নির্বাচন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম