রাবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর

রাবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ১৬:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৬:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নুর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক অফিস আদেশে অধ্যাপক লুৎফর রহমানকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। এছাড়া সহযোগী অধ্যাপক তারেক নুর ছাত্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ছাত্র উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব থেকে বাতিল করা হলো। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূরকে পরবর্তী নির্দেশ না দেওOয়া পর্যন্ত ছাত্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো।

দায়িত্ব গ্রহণ শেষে শিক্ষার্থীদের জন্য প্রত্যাশা ব্যক্ত করে অধ্যাপক তারেক নুর বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন তার পালনে চেষ্টা করবো। শিক্ষার্থীদের সমস্যাগুলো ও তাদের স্বার্থের জন্য যে কাজগুলো ভালো হয় সেগুলো পালনে চেষ্টা করবো।'

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ যাতে ছাত্রবান্ধব হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান এ শিক্ষক।

প্রসঙ্গত, সহযোগী অধ্যাপক তারেক নূর ভারতে আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান