৪০ দিনের সন্তান রেখে ডেঙ্গুতে সাবেক জাবি শিক্ষার্থীর মৃত্যু

জাবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ১৪:৫৬আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৪:৫৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তাবাসসুম শাহীরাহ্ আকলিমা নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক এক শিক্ষার্থী মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে এনাম মেডিক্যালের ডিউটি ম্যানেজার বাবুল মিয়া জানান, গত বুধবার রাত ৮টার দিকে ডেঙ্গু জ্বর নিয়ে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন আকলিমা। তখন তার প্লাটিলেট ছিল ৪৫ হাজার। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হলে রাত ১২টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

তাবাসসুম শাহীরাহ আকলিমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১২-১৩ বর্ষে শিক্ষার্থী ছিলেন। তার স্বামী মেফতাহুল জান্নাত। সাভারের আনন্দপুর গ্রামে বসবাস করতেন তারা। তাদের এক মাস ১০ দিন বয়সী একটি সন্তান রয়েছে।

এদিকে আকলিমার স্বামী মেফতাহুলও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম