রাবিতে ১৩৮ নিয়োগ: শেষ পর্যায়ে তদন্ত

রাবি প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবসে দেওয়া নিয়োগের অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেন অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত কমিটির সদস্য সচিব ও ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. জামিনুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে আমাদের তদন্ত কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ কারণে সময় বাড়িয়ে নিয়েছিলাম। তদন্ত শেষ হয়েছে। আগামী রবি অথবা সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো। 

তদন্তে নিয়োগে অস্বচ্ছতা, দুর্নীতি ও অর্থনৈতিক লেনদেন পাওয়া গেছে কি-না সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জামিনুর রহমান।

গত ৬ মে  শেষ কর্মবিদসে শিক্ষাম ন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নিয়োগ দেন আব্দুস সোবহান। এ দিন সন্ধ্যায় এই নিয়োগ অবৈধ ঘোষণা করে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসনেকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিলুর রহমানকে সদস্য সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আবু তাহের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যুগ্ম সচিব জাকির হোসেন আখন্দকে সদস্য করা হয়। তদন্ত কমিটি ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন। 

তবে প্রতিবেদনের ভিত্তিতে কোনও ব্যবস্থা না নিয়ে পরবর্তীতে গত ২৮ জুন তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে অধ্যাপক আলমগীর হোসেনকে বাদ দিয়ে তার জায়গায় ইউজিসিরি সদস্য অধ্যাপক দিল আফরোজকে আহ্বায়ক করা হয়। নতুন কমিটিকে ১৩৮ নিয়োগের অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও অর্থনৈতিক লেনদেন অনুসন্ধান করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু দুই মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এখনও প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি