রুয়েটের হল খুলবে ২৮ অক্টোবর

রাবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৯:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৯:০৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলো আগামী ২৮ অক্টোবর খুলে দেওয়া হবে। রবিবার (৩ অক্টোবর) বিকালে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে ৯৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা মাহমুদুর রহমান দীপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলছে। ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছেন শিক্ষার্থীরা। তাদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এতে আরও বলা হয়, হলে উঠার আগে শিক্ষার্থীদের করোনা টিকার সনদ ও তথ্য হল প্রাধ্যক্ষরা সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা হলের আসার আগে হলের পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ ও রুয়েট মেডিক্যালে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণেল জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম