চবিতে ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

চবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ১৭:৫৬আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল (২৭ অক্টোবর) শুরু হচ্ছে। প্রথম দিনে ‘বি’ ইউনিটের দুইটি শিফটে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪২ হাজার ৬৬৭ জন। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে উপাচার্যের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষায় যেকোনও ধরনের জালিয়াতি রোধে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। সাদা পোশাকেও অবস্থান করবে কয়েকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের যাতায়াত বাড়ানো হবে কয়েক গুণ। মোট ১১ দফায় শাটল ট্রেন নগরীর বটলতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্যেশ্যে ছেড়ে যাবে। 

তিনি বলেন, করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় সকাল-দুপুর দুই পর্বে পরীক্ষা হবে। সকালের পর্বের ভর্তিচ্ছুদের পৌনে ১০টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। ওএমআর ফরম বিতরণ করা হবে সোয়া ১০টায়। প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। অন্যদিকে দুপুরের পর্বে ভর্তিচ্ছুরা সোয়া ২টায় কেন্দ্রে প্রবেশ করবেন। ওএমআর ফরম বিতরণ করা হবে পৌনে ৩টায়। প্রশ্নপত্র বিকাল সাড়ে ৩টায় বিতরণ করা হবে। আর পরীক্ষা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের পরীক্ষা চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। 

এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট এক লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।

/এসএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের