চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী

চবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৬:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৩৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বি-ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় ১০ দিনের এই পরীক্ষা। বিকাল সাড়ে ৩টায় শুরু হয় দ্বিতীয় শিফটের পরীক্ষা। বৃহস্পতিবার এক শিফটের মধ্য দিয়ে বি-ইউনিটের পরীক্ষা শেষ হবে। সব ইউনিট মিলে প্রতি আসনে লড়ছেন ৩৫ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম শিফটের পরীক্ষায় ১৪ হাজার ২২৩ পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। দ্বিতীয় শিফটেও একই পরিমাণ শিক্ষার্থী অংশ নেবেন। বি-ইউনিটে এক হাজার ২২১ আসনের বিপরীতে ৪২ হাজার ৬৬৭ পরীক্ষার্থী অংশ নেবেন। সে হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়ছেন ৩৫ শিক্ষার্থী।

বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার কলা ও মানববিদ্যা অনুষদ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতি করলেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনও ধরনের ভর্তি জালিয়াতি ও অপকর্ম যাতে না হয়, সে বিষয় নিয়ে গত এক সপ্তাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষভাবে কাজ করেছে। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এদিকে, পরীক্ষায় যেকোনও ধরনের জালিয়াতি রোধে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। সাদা পোশাকেও অবস্থান করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যাতায়াতের সুবিধার্থে ১১ দফায় শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চার ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য পরীক্ষা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। 

এ ছাড়া ৫ নভেম্বর ‘বি-১’ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে এক লাখ ৮৩ হাজার ৮৬৩ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৭ শিক্ষার্থী।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম