অসহিষ্ণুতার কারণে সাম্প্রদায়িক হামলা হয়: আলী রীয়াজ

ঢাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ২২:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:১৯

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন - সাম্প্রদায়িকতা হলো অসহিষ্ণু হয়ে কোনও সম্প্রদায়ের ওপর হামলা চালানো। তা হতে পারে ধর্মের নামে, রাজনীতির নামে, জাতীয়তার নামে। আর এই সাম্প্রদায়িক হামলা হয় মূলত অসহিষ্ণুতার কারণে। মানুষের মধ্যে যখন সহিষ্ণুতা থাকে না তখন, সাম্প্রদায়িক হামলা করে। এছাড়াও রয়েছে ‑ গণতন্ত্র চর্চার অভাব, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কাজ না করা, প্রশাসনের নীরব ভূমিকা।"

শনিবার (৩০ অক্টোবর) জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “সাম্প্রদায়িকতা: কী, এখনো কেন” শীর্ষক অনলাইনে আয়োজিত আলোচনা সভায় সংযুক্ত থেকে তিনি একথা বলেন।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, "ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতা বলতে আমরা যা বুঝি তা হলো, এক ধর্মের ওপর অপর ধর্মের আঘাত। এই সাম্প্রদায়িকতা এখনো কেন বাংলাদেশে-এই বিতর্ক হতে পারে রাজনৈতিক, ঐতিহাসিক, হতে পারে সাংস্কৃতিক বিতর্ক।

তিনি আরও বলেন, "বঙ্গবন্ধু তার সাতই মার্চের ভাষণে বলেছিলেন, বাংলার হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সকলে আমাদের ভাই। তাদের ওপর যেন কোনও অত্যাচার না হয়। সেসময় তিনি অবশ্যই তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা যারা উপস্থিত ছিলাম তারা তা ধারণ করেছি। কিন্তু এই সাম্প্রদায়িক হামলার সময় কোথায় ছিলো আওয়ামী লীগের নেতা কর্মীরা! বিভিন্ন দেশে ক্ষমতার উত্থান-পতন ঘটলেও তার কেউই দেশের মূলনীতির পরিবর্তন করেনি বা আমরা করতে দেখিনি। কিন্তু বাংলাদেশে তা রাষ্ট্রীয় পর্যায় থেকে করা হয়েছে।  সাম্প্রদায়িক শক্তিকে দেশের রাজনীতি করার ব্যবস্থা করে দিয়েছে৷"

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, "১৯৭১ সালে স্বাধীনতার মধ্য দিয়ে যে রাজনীতি আমরা পেয়েছিলাম স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে তা অস্পষ্ট হয়ে গেছে। যেখানে সম্প্রীতি পুনরুদ্ধারের মিছিল হওয়া উচিত, সেখানে সম্প্রীতির মিছিল করার কোনও যৌক্তিকতা নেই।

এসময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক আবুল মোমেন, বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের আর্চবিশপ এনডি ক্রুজ ও নারী পক্ষের সদস্য ও মানবাধিকার কর্মী রিনা রায়।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম