ধর্মঘটের মধ্যেই শুরু হলো বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা

ঢাবি প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২১, ১১:২৯আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১:৪১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর দাবিতে চলমান ধর্মঘটের মধ্যেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (২০২০-২১ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষে ভর্তির চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে।

চূড়ান্ত পর্বের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে, আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে, দ্বিতীয় শিফটে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর ২৬ অক্টোবর প্রকাশিত প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম ৬ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিতসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২১৫।

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম