পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধান হলেন কুবির সেই শিক্ষক

কুবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০:৩৭

অভিজ্ঞতার সনদে ‘টু রেজিস্ট্রার’ লেখা না থাকায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি আটকে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম পদোন্নতি পেয়েছেন।  সেই সঙ্গে বিভাগটির প্রধানের দায়িত্বও পেয়েছেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনিছুল ইসলাম।

এর আগে ১১ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বিভাগটির বর্তমান বিভাগীয় প্রধান মো. বেলাল হুসাইন গত ১০ নভেম্বর শিক্ষা ছুটিতে যান। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ
শিক্ষক আনিছুল ইসলামকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করায় বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আনিছুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিভাগগে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের