কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা: শোকজের জবাব দিলেন ৪ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় শোকজের জবাব দিয়েছেন চার ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন প্রেরিত নোটিশের প্রেক্ষিতে ওই চার ছাত্রী বুধবার (১ ডিসেম্বর) বিকালে লিখিত জবাব দেন।

তারা হলেন—ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আত্মহত্যা চেষ্টা চালানো ছাত্রী এবং তার রুমমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। অন্য দুইজন আত্মহত্যার চেষ্টা চালানো ছাত্রীর সহপাঠী। 

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকার একটি মেসে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। ওই ছাত্রী ও তার রুমমেটের মধ্যে গেস্ট আসা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই ছাত্রীর বন্ধুরাও বিষয়টিতে জড়িয়ে সমস্যা বড় আকার ধারণ করে। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস ও মেস মালিকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। 

গেস্ট আসা নিয়ে রুমমেটের সঙ্গে ঝগড়া, কুবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

তবে আত্মহত্যার চেষ্টা চালানো ছাত্রী ও তার বন্ধুদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে নিরাপত্তা ও সম্ভ্রমহানির শঙ্কা প্রকাশ করেন আরেক ছাত্রী। এ ঘটনায় পাল্টা ফেসবুক পোস্ট দিয়ে অভিযোগকারী ছাত্রীর রুমমেট নিজের মানসিক চাপের কথা উল্লেখ করে আত্মহত্যার ঘোষণা দেন। পরে তার কক্ষে গিয়ে মেসের অন্য ছাত্রীরা তাকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। 

এ ঘটনায় দুই পক্ষই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেয়। এরপর সহকারী প্রক্টর ড. জান্নাতুল ফেরদৌসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এ ঘটনায় জড়িত সকলকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনায় জড়িত অভিযোগে চার ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

তদন্ত কমিটির প্রধান সহকারী প্রক্টর ড. জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা ঘটনাটি তদন্ত করেছি। তদন্তে ঘটনার সঙ্গে চার ছাত্রীর জোরালো সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে শোকজ করা হয়েছিল। চার জন শোকজের জবাব দিয়েছে। এ নিয়ে সভা মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি