কুবি শিক্ষক সমিতির সভাপতি নন্দী সম্পাদক মোকাদ্দেস

কুবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১০:৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু পরিষদের নন্দী-মোকাদ্দেস প্যানেল সবগুলো পদে জয়লাভ করেছে। সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। মোট ২১২ জন শিক্ষক ভোট দেন। রাত ১০টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

ফলাফলে জানা যায়, শিক্ষক সমিতির সভাপতি পদে ১১৭ ভোট পেয়েছেন ড. দুলাল চন্দ্র নন্দী। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী পেয়েছেন ৮৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১১৫ ভোট পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক পেয়েছেন ৮৮ ভোট।

এ ছাড়া নন্দী-বিদ্যুৎ প্যানেলের অন্যান্য জয়ী প্রার্থীরা হলেন—সহ-সভাপতি ড. মিহির লাল ভৌমিক ও মো. আমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রাজু, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর ছিদ্দিক।

কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্যপদে যথাক্রমে ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, ড. মো. শামিমুল ইসলাম, তারিক হোসেন, মশিউর রহমান ও ড. মেহের নিগার বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, আনন্দমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। যারা জয়লাভ করেছেন তাদের অভিনন্দন জানাই এবং যারা জয়লাভ করেননি তাদেরও অভিনন্দন জানাই। কারণ আপনাদের সকবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

কুবি শিক্ষক সমিতির এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে নীল দলের দুটি প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন এবং সাদা দল থেকে চার জনসহ মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের