মোটরসাইকেলে এসে দিনেদুপুরে নিয়ে গেলো কুবি ছাত্রীর মোবাইল

কুবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ২০:২৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:২৭

নিজের মেসের সামনে থেকে মোটরসাইকেলে এসে আচমকা টান দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীর মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে কোটবাড়ি এলাকার সালমানপুরে হাজী ভিলা সংলগ্ন ইসমাইল খান মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই বাড়িতেই মেসে থাকেন।

ভুক্তভোগী শিক্ষার্থী তামান্না বিনতে জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী। ওই ছাত্রীর সাথে কথা বলে ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে, মেস থেকে তিনি তার দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় বের হন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তামান্নার হাত থেকে টান দিয়ে পালিয়ে যায়।

তামান্না বলেন, ‘আমরা ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে মেস থেকে রাস্তায় বের হওয়া মাত্রই একটি বাইকে দুজন এসে চলন্ত অবস্থায়ই আমার হাত থেকে টান দিয়ে মোবাইল নিয়ে যায়। এটা অকল্পনীয় কাণ্ড ছিল।’

ওই বাড়ির মালিকের ছেলে নাইম খান বলেন, ‘আমরা নিরাপত্তার স্বার্থে বাসার সামনে সিসি ক্যামেরা বসিয়েছি। ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনার সবকিছু স্পষ্ট দেখা যায়। আশা করি, পুলিশের সহায়তায় আমরা মোবাইল উদ্ধার করতে পারবো।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘খুব দ্রুত ঘটনাস্থলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির একটা টিম পাঠাবো। তারা বিষয়টি পর্যবেক্ষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করবে।’

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মাববুব হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা আমি এখন জানলাম। যেখানে ঘটনাটি ঘটেছে তার কাছাকাছিই পুলিশ ফাঁড়ি আছে। দিনেদুপুরে এমন ঘটনা দুঃখজনক৷ আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করবো।’

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী