রাবি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়লো পুলিশ

রাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:২২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনের সামগ্রী আনার কাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ রাবি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আরেকটি অংশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

এদিকে, ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রাত সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের তোপের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন। উপাচার্য জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্ত হয়ে যাবেন। পুলিশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাইরে কাজলা গেটে অবস্থান করছে।’

এর আগে, রাত ৮টার দিকে ক্যাম্পাস এলাকায় মোটরসাইকেলে মালবাহী ট্রাকের ধাক্কায় হিমেল নামে রাবির এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হয়েছেন। নিহত হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে।

আন্দোলনকারী আইন বিভাগের শিক্ষার্থী তাজরীন মেধা বলেন, ‘বিশ্ববিদ্যালয় আবাসিক এরিয়া, যেখানে আমরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করি। সেখানে যখন সহপাঠীকে জীবন দিতে হয় তখন আমাদের নিরাপত্তা কোথায়? শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে দাঁড়িয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবস্থান করবো।’

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই; জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধও করেছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম