সহপাঠী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় মোটরসাইকেলে মালবাহী ট্রাকের ধাক্কায় হিমেল নামে এক শিক্ষার্থী নিহত ও দুই জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা। এ ছাড়া ক্যাম্পাসের প্রধান ফটকে থাকা সিসি ক্যামেরাগুলোও ভাঙচুর করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের শিক্ষার্থী। আহত একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যজনকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলে রাখা হয়েছে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি এখনও।

বিষয়টি নিশ্চিত করে চারুকলা অনুষদের শিক্ষার্থী মনমোহন বাপ্পা বলেন, ‘প্রায় রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আসা একটি গাড়ির ধাক্কায় আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছে।’

এদিকে, বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা একটি ট্রাক ও চারটি বাসে আগুন ধরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। সবার সঙ্গে যোগাযোগ করছি।’

/এফআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম