ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত মৃৎশিল্প বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে উঠেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাব্বির আল রাজি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম প্রীতম কুমার সিংহ আকাশ। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ইঁদুর মারার ট্যাবলেট খান তিনি। পরে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যালে নিতে বলা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। সোমবার বিকালে তাকে নিজ এলাকায় দাহ করা হয়।

প্রীতমের আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করে সাব্বির আল রাজি বলেন, প্রীতম খুবই মেধাবী ছিল। আমরা তার মতো মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, স্থানীয় কোনও মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। এটার কারণেই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, কেউ এখনও অভিযোগ করেনি। তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢাবির এক শিক্ষার্থী মারা গেছেন বলে শুনেছেন। পুলিশ এ বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করছে।

/এমআর/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম