চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট লম্বা কিং কোবরা

চবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ১২ ফুট লম্বা একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরনো মেডিক্যাল আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় প্রাণঘাতী এই সাপ।

দুপুরে নিরাপত্তা কর্মীদের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম। পরে গহীন জঙ্গলে অবমুক্ত করা হয় সাপটিকে।’

রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওখানকার একজন বাসিন্দা নিরাপত্তাকর্মীদের জানালে তারা আমাদের জানান। পরে সহকারী প্রক্টর আব্দুল ওয়াহেদ চৌধুরী পিলু স্যারের নেতৃত্বে সাপটিকে উদ্ধার করি।’

তিনি বলেন, ‘সাপটি ১০-১২ ফুট লম্বা, ওজন চার থেকে পাঁচ কেজি। মোটামুটি সক্রিয়। তবে এই সাপ বিষধর হলেও মানুষকে কামড়ানোর প্রবণতা খুবই কম। মানুষ এর সংস্পর্শে না গেলে কামড়ানোর রেকর্ড নেই বললেই চলে।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম