সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৭

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই প্রতিযোগিতার আয়োজন করে সম্মিলত সাংস্কৃতিক জোট। স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ স্কুলের ৬০ জন সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জোটের প্রচার সম্পাদক ‘কার্টুন ফ্যাক্টরি’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে কিন স্কুলের ৬০ জন শিশুকে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের শ্রেণি অনুযায়ী তিনটি বিভাগে ভাগ করা হয় এবং আঁকার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়। কিন স্কুলে অধ্যনরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ক’ বিভাগে ‘আমার দেশ’, ‘খ’ বিভাগে ‘বাংলা ও বাংলাদেশ’ ‘গ’ বিভাগে ‘ভাষার প্রতি ভালবাসা’ বিষয়ে ছবি আঁকতে বলা হয়। প্রতিটি বিভাগে তিন জন করে মোট ৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার আগে ভোরে প্রভাতফেরি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
বিদায়ের সুর বইমেলায়: শেষ সময়ে বেচাকেনা বাড়ার আশা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি