ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে গোপালগঞ্জ ছাড়বেন শিক্ষক-শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)। এতে আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন। শিক্ষার্থীরা জানিয়েছেন, হামলার পর গোপালগঞ্জর সকল স্তরের জনগণের ওপর থেকে তারা আস্থা হারিয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে এবং ধর্ষক ও হামলাকারীদের বিচার না হলে, শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব ও শিক্ষকতা ছেড়ে চলে যাবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

তারা বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার চলে যাওয়ার ১০ মিনিটের মধ্যে হামলার শিকার হন শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এ বিষয়ে গোপালগঞ্জের স্থানীয় প্রশাসনের প্রতি বিশ্বাস উঠে গেছে। এই পরিস্থিতিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন এবং দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচার প্রত্যাশা করেন। এ সময় বৃহস্পতিবারের ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলে লাগাতার অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ধর্ষণের বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩০

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রথম দফায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন আহত হন। এরপর দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা হাজার পর্যটক
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
সর্বশেষ খবর
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত
মেক্সিকোয় মহাসড়কের পাশে উড়োজাহাজ বিধ্বস্ত
বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
জন্মদিনে সুখবর দিলেন বুবলী
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন