আল্টিমেটাম দিয়ে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ২২:৪৫ আপডেট : ০২ মার্চ ২০২২, ২২:৪৫

দাবি বাস্তবায়নে শিক্ষকদের ওপর আস্থা ও ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে চলমান আন্দোলন স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহারের এ ঘোষণা দেন তারা। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে এই আল্টিমেটামের সময়সীমা শুরু হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল রাজু বলেন, ‘আমরা ধর্ষকদের ফাঁসির দাবিসহ শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু দাবি জানিয়েছিলাম। ইতোমধ্যে ধর্ষকদের গ্রেফতার করা হয়েছে এবং আমাদের শিক্ষকরা জানিয়েছেন অন্য দাবি পূরণেও তারা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের ওপর আস্থা রেখে আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আগামীকাল সকাল থেকে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। তবে এই সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ধর্ষকদের ফাঁসির আদেশ, হামলাকারীদের বিচারের আওতায় আনা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে শিক্ষার্থীদের ভিডিও কনফারেন্সের আয়োজন।

এদিকে বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন। এরপর সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের আয়োজন করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় ধর্ষণ মামলায় গ্রেফতার ছয় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কারাগারে পাঠান আদালত। ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ছয় দিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করছেন।

/এফআর/
সম্পর্কিত
পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগের পর আটক ৩
দেশে চলমান সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত 
রামিসা ধর্ষণ-হত্যায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস পাওয়ায় চাচা বললেন ‘মানি না’
সর্বশেষ খবর
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ, হৃদয়ের শাস্তি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন