বিএনপি-জামায়াত যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: রেলমন্ত্রী

জাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৬:১৩ আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬:১৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বিএনপি-জামায়াত রেলখাতে উন্নয়ন করেনি, বরং পুরো যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা রেলে নতুন বিনিয়োগ না করে উল্টো অনেক রেলপথ উঠিয়ে দিয়েছে।’

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু। সবসময়ই দাঁড়িয়েছিলেন নিপীড়িত মানুষের জন্য। এ দেশের অসহায় গরিব মানুষ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করে ভাবা যায় না।’

তিনি আরও বলেন, ‘ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ব্যতীত দেশের টেকসই উন্নয়ন হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় যোগাযোগ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। সৃষ্টি হয়েছে নতুন রেলপথ। আমরা সমস্ত রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি। ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন চালু ও খুলনা-মোংলা রেলপথ উদ্বোধন করবো।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
এমপি পদ হারালেন মিষ্টি, আপসে রক্ষা পাবেন গাজী নজরুল?
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
যে অঞ্চলের নারীদের কাছে ‘সবুজ শাড়ি’ শক্তির প্রতীক
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ কারা
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
উমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় যা বললো বিমান 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা