সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি পাহাড়ি শিক্ষার্থীদের

চবি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৯:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৯:৫৮

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে ‘উপজাতি কোটা সংরক্ষণ পরিষদ’। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটাকে নিজেদের অধিকার দাবি করে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানায় সংগঠনটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সংগঠনটির আহ্বায়ক রোমেল চাকমার নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কোটা আমাদের অধিকার। পাহাড়ি অঞ্চলে প্রয়োজনীয় স্কুল-কলেজ নেই। আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। কিন্তু যে পরিবেশ থেকে আমরা এসেছি, সেখান থেকে এসে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি পাওয়া খুবই কঠিন। তাই আমরা চাই, ৫ শতাংশ কোটা পুনর্বহাল থাকুক।’

এ সময় দাবি পূরণ না হলে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, মংসেনু রাখাইন, এঞ্জেলা আকাঙ্ক্ষা থিগিদি, সদস্য সচিব স্নেহময় ত্রিপুরা, সদস্য নবোদয় চাকমা, মংমংশি মারমা, গুণেন ত্রিপুরা, নীলা ওয়ান রাখাইন, মেনপং ম্রো, সজীব তালুকদার ও হ্লামিউ মারমা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম