জাবির ৬ হলের উদ্বোধন জুনে

জাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১৬:৪১আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন ছয়টি আবাসিক হল এ বছরের জুনে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) প্রকৌশলী মো. নাসির উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্র ও ছাত্রীদের পৃথক তিনটি করে মোট ছয়টি হলের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। এরইমধ্যে হলগুলোর ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ শেষ। 

প্রকৌশলী মো. নাসির উদ্দিন বলেন, ‘জুন মাসে কাজ শেষ হয়ে গেলেই হল উদ্বোধন হয়ে যাবে। এরপরই শিক্ষার্থীরা নতুন হলে উঠতে পারবেন।’

শিগগিরই উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারসহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়নের জন্য এক হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেয় সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ১০তলা বিশিষ্ট ছয়টি আবাসিক হল নির্মাণের কাজ চলছে। 

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম