এনইউবিটি খুলনার নতুন উপ-উপাচার্য অধ্যাপক জহিরউদ্দিন

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৭:৩৪আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৩৪

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. এটিএম জহিরউদ্দিন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য (ডেজিগনেট) পদে যোগদান করেছেন। 

শনিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যোগদান কর্মসূচি সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি কর্তৃক তিনি সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন, রাষ্ট্রপতি কর্তৃক যার চূড়ান্ত অনুমোদন বর্তমানে প্রক্রিয়াধীন।

ড. জহিরউদ্দিনের অধ্যাপক পদে ১৩ বছর এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় দীর্ঘ ২৫ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন, বিভাগীয় প্রধান এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও অন্যান্য কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ড. জহিরউদ্দিন। পরে জার্মানির গোটিনগেন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অ্যাকাডেমিক এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন। তিনি ২৫টির বেশি গবেষণা প্রবন্ধ ও বইয়ের লেখক।

অধ্যাপক জহিরউদ্দিন উপ-উপাচার্য পদে যোগদান করায় তাকে নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তাকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান ও নর্দার্ন অ্যাডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ অভিনন্দন জানান।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম