ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

ঢাবি প্রতিনিধি
২৬ মে ২০২২, ১৩:২৪আপডেট : ২৬ মে ২০২২, ১৬:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের সংঘাতে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল মিছিল বের করলে এই সংঘাত হয় বলে অভিযোগ করে ছাত্রদল। এ সময় উভয় পক্ষের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের শুরুতে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন, ‘ছাত্রদলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’। তাদের সেই মিছিল কিছু দূর এগোতেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধাওয়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

ছাত্রদলের কর্মীদের দাবি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সম্প্রতি রাজপথে আন্দোলন করছে ছাত্রদল। এ নিয়ে গত মঙ্গলবার (২৪ মে) ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগ।

পরে ছাত্রদলের আরেকটি মিছিল হাইকোর্টের মাজার গেট পেরিয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হতে গেলে বাধার মুখে পড়ে। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রদলের একটি গ্রুপ পিছু হটে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। কিছুক্ষণ পর আইনজীবী সামতি ভবনের গ্যাংওয়ের কাছে কয়েক জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আতঙ্কিত একজন সাধারণ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।  

ঢাবিতে ফের ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েক দিন ধরেই জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বাহিনী ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করে আসছে। গতকাল তারা দেশি অস্ত্র ব্যবহার করলেও আজকে পিস্তল-গুলি সবই ব্যবহার করেছে। তারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এ রকম চলতে থাকলে আগামীতে সব ছাত্র সংগঠন মিলিত হয়ে তাদের প্রতিহত করা হবে। তিনি জানান, ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/আইএ/বিআই/এমওএফ/
সম্পর্কিত
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সর্বশেষ খবর
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
চিকিৎসার জন্য আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার
চিকিৎসার জন্য আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’ 
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল