গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ এগোচ্ছে, বাড়ছে ফি

জবি প্রতিনিধি
২৮ মে ২০২২, ০৯:২০আপডেট : ২৮ মে ২০২২, ০৯:২০

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা ফি, কেন্দ্র বাছাই ও ভর্তি কার্যক্রমসহ একাধিক বিষয়ে পরিবর্তন আসতে যাচ্ছে। 

শুক্রবার (২৭ মে) গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ভর্তি কমিটির আহ্বায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদউদ্দিন আহমেদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।

ড. ফরিউদ্দিন আহমেদ বলেন, ‌‘আমাদের প্রস্তুতিমূলক মিটিং হয়েছে। এবার আমরা চেষ্টা করছি ভর্তির পর মাইগ্রেশন হলে আবার টাকা দেওয়ার প্রয়োজন যাতে না হয় শিক্ষার্থীদের। আমরা এবার চেষ্টা করবো একসঙ্গে ভর্তি কার্যক্রম চালাতে যাতে ক্লাস শুরু করতে বিলম্ব না হয়।’

পরীক্ষার তারিখ এগিয়ে নেওয়া ও ফি বাড়ানের বিষয়ে তিনি বলেন, ‘পরীক্ষার ফি বাড়তে পারে। কারণ সবকিছুর দাম বেড়েছে। তবে খুব বেশি বাড়ানো হবে না। আমরা চেষ্টা করছি পরীক্ষার সময় এগিয়ে নিতে। অন্তত দেড় মাস এগিয়ে নিতে পারলেও, সেশনজট অনেকটা কমাতে পারবো।’

জবি উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘গতবার শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র বাছাই দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় বাছাই দিতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পছন্দ থাকবে, সেই বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কীভাবে তাদের ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষার তারিখ ও ফিসহ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী সভায়। তখন ফি ও পরীক্ষার তারিখ জানানো হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ৮ এপ্রিল গুচ্ছের সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়। এতে আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

/এসএইচ/
সম্পর্কিত
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আজ থেকে
একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে জরুরি নির্দেশ
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন