গাঁজাসহ ইবি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেফতার

ইবি প্রতিনিধি
১০ জুন ২০২২, ২০:৪১আপডেট : ১১ জুন ২০২২, ০১:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দু'জন হলেন-লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু আহমেদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)। তনু বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক।

শুক্রবার (১০ জুন) অভিযুক্ত তনু ও রিফাত ক্যাম্পাসের পাশের এলাকা শান্তিডাঙার স্থানীয় মাদক ব্যবসায়ী বাবুলের থেকে ২৫ গ্রাম গাঁজা সংগ্রহ করেছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে তারা আটক হন। তাদের আরও জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। 

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক মামলা করেছে। যিনি বিক্রেতা আমরা তার নাম জানতে পেরেছি, তাকে পলাতক আসামি করে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে চালান দেওয়ার প্রক্রিয়া চলমান।’

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন যাত্রী ছাউনি থেকে তাদের আটক করা হয়েছে। প্রক্টর স্যারকে জানিয়েছি। তিনি সহকারী প্রক্টর এবং নিরাপত্তা কর্মকর্তাকে পাঠালে তাদের উপস্থিতিতে এদের ধরি।’ 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘ক্যাম্পাসের বাইরে হলে অভিযান পরিচালনা করার জন্য অনুমতি লাগে না। বিশ্ববিদ্যালয় একটি সংরক্ষিত এলাকা তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাদকের বিরুদ্ধে কাজ করে চলেছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যালয়ের গেটের বাইরে থেকে যদি কাউকে অ্যারেস্ট করে তখন তো আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন লাগে না। আর মাদকসহ কেউ ধরা পড়লে ভেতরে বা বাইরে যাই হোক- তাকে প্রশ্রয় দেওয়ার কোনও কারণ নেই। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ভেতর যাতে মাদক না ঢোকে। এদের মাধ্যমে মাদকের যে মূল জোগানদাতা তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি। তাদের বহিষ্কারের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে আমি বলতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের রিপোর্ট দেয় এর ওপর ভিত্তি করে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’

/এফআর/টিটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম