শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

শাবি প্রতিনিধি 
১৬ জুন ২০২২, ১৭:০৫আপডেট : ১৬ জুন ২০২২, ১৭:০৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।  

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক হাসান নাঈম (বাংলানিউজ২৪.কম) ও দফতর সম্পাদক জুবায়েদুল হক রবিন (ঢাকাপোস্ট) নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির কার্যকরী সদস্য হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক কাজির বাজারের শাদমান শাবাব ও দৈনিক অধিকারের আদনান হৃদয়। 

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মুস্তাবুর রহমান, শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল, প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জিএম ইমরানসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানান। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী