‌উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা শিক্ষার্থীকে শোকজ

জবি প্রতিনিধি
৩০ জুন ২০২২, ১৪:৩৩আপডেট : ৩০ জুন ২০২২, ১৪:৩৩

অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীকে বিভাগীয় তলবের পর এবার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৪ জুলাইয়ের মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে।

ড. মোস্তফা কামাল বলেন, ‘সে যে অপরাধ করেছে সেটার জন্য তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ধরনের কাজ অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী। এতে বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট হয়েছে। যদি সে যথাযথ কারণ দেখাতে না পারে, আমরা প্রশাসনিকভাবে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

এর আগে গত রবিবার (২৬ জুন) অভিযুক্ত শিক্ষার্থীকে তলব করেন বিভাগীয় চেয়ারম্যান। সে সময় ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন করেন। বিভাগ তার লিখিত বক্তব্য প্রক্টর অফিসে পাঠায়।

আরও পড়ুন: উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে তদন্তের মুখে জবি শিক্ষার্থী

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, ‘আমি তাকে ডেকেছিলাম। তার কাছ থেকে লিখিত নিয়ে প্রক্টর অফিসে পাঠিয়েছি। এখন তারা যা করার করবে।’

গত ২৪ জুন ইংরেজি বিভাগের সিল ও ইনভিজিলেটরের সইসহ একটি অতিরিক্ত উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ওই শিক্ষার্থী। এরপর ছবিটি ছড়িয়ে পড়লে তাকে ডাকেন বিভাগীয় চেয়ারম্যান। 

তবে ওই শিক্ষার্থী বলেন, মজা করে কথাটি লিখেছেন। এভাবে ছড়িয়ে পড়বে বুঝতে পারেননি। পরিস্থিতি বোঝার পর ছবিটি সরিয়ে ফেলেছেন। ইনভিজিলেটরের সইটাও নকল বলে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী ও বিভাগীয় চেয়ারম্যান। 

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান