উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে তদন্তের মুখে জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
২৪ জুন ২০২২, ০৮:৫০আপডেট : ২৪ জুন ২০২২, ০৮:৫০

উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লিখে বিপদে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ জুন) থেকে বাক্যটি লেখা একটি উত্তরপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই শিক্ষার্থীকে ডেকেছে বিভাগীয় চেয়ারম্যান। 

ছবিতে দেখা গেছে, অতিরিক্ত উত্তরপত্রে ইংরেজি বিভাগের সিল ও ইনভিজিলেটরের সাই। তথ্যপূরণ অংশে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর আইডি নম্বর। উত্তরপত্রের প্রথম পাতায় লেখা হয়েছে, ‘স্যার আজকে আমার মন ভালো নেই’। তার পাশে লাল কালিতে ক্রস দিয়ে ‘বাতিল’ লেখা ও শূন্য লেখা হয়েছে।

তবে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী বলছেন, মজা করে কথাটি লিখেছেন। এভাবে ছড়িয়ে পড়বে বুঝতে পারেননি। পরিস্থিতি বোঝার পর ছবিটি সরিয়ে ফেলেছেন। ইনভিজিলেটরের সইটাও নকল বলে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থী ও বিভাগীয় চেয়ারম্যান। 

ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মজা করার জন্য এটা করেছিলাম, অতকিছু বুঝে করিনি। কয়েকদিন আগে ক্লাসরুমে খাতাটি পড়ে পায়। পরে তাতে সবকিছু লিখে ফেসবুকে পোস্ট করি। তখন অনেকে কাজটি ঠিক হয়নি জানিয়ে মুছে দেওয়ার পরামর্শ দেয়। বিষয়টি বুঝতে পেরে পোস্ট মুছে দিই। তবে এর মধ্যে অনেকে ছবিটি সংগ্রহ করে ফেসবুকে শেয়ার দিলে ছড়িয়ে পড়ে।’

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন বলেন, ‘ওই শিক্ষার্থীকে রবিবার দেখা করতে বলেছি। তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উত্তরপত্রে ইনভিজিলেটর সইটি আমাদের বিভাগের কোনও শিক্ষকের নয়।’

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের