জবিতে শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কাজ করবে ছাত্র সংসদ

‎জবি প্রতিবেদক
২১ জুন ২০২৫, ১৭:৫০আপডেট : ২১ জুন ২০২৫, ২১:৪৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের গুনগত মান পরিবর্তন ও ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব স্ট্যান্ডার্ড রাজনীতি চালুর প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার নেতারা। এ লক্ষ্যে একগুচ্ছ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি। 

শনিবার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান সংগঠনটির জবি শাখার নবনির্বাচিত আহ্বায়ক ফয়সাল মুরাদ। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নবনির্বাচিত নেতারা সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা একটি সংগঠন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলেও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তেমন কোনও আয়োজন হয়নি। আমরা জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোদ্ধাদের সংবর্ধনা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের গুণগত মান পরিবর্তন করতে অগ্রণী ভূমিকা পালন করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে আমরা ক্যাম্পাসে একটি স্টান্ডার্ড ছাত্র রাজনীতি চালু করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো। শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে।’  

‎তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাংবাদিকরা সাহসী ভুমিকা রেখেছে। এছাড়াও ক্যাম্পাসের আবাসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যমকে যেন ক্যাম্পাস ও রাষ্ট্রের জন্য আরও শক্তিশালী দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে লক্ষ্যে সাংবাদিকরা কাজ করবেন প্রত্যাশা থাকবে।’ 

জবি প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের জবি প্রতিবেদক সুবর্ণ আসসাইফ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সব নির্বাচিত নেতাদের আমরা স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা থাকবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার পরিবেশ উন্নতিকরণ, জকসু নির্বাচনসহ শিক্ষার্থী সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নেতারা সোচ্চার কণ্ঠ হিসেবে কাজ করবেন।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন জবি প্রেস ক্লাবের সংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমসের জবি প্রতিনিধি শেখ শাহারিয়ার হোসেন, দফতর সম্পাদক ও দৈনিক সংবাদের জবি সংবাদদাতা মেহেদী হাসান, দৈনিক দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীসহ জবি প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্য এবং বাগছাসের নেতারা।

/আরআইজে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের