বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল, সম্পাদক শামীম

রংপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ২১:০৪আপডেট : ০১ আগস্ট ২০২২, ২১:০৪

পাঁচ বছর পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ৩০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে পোমেল বড়ুয়াকে সভাপতি ও মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগের কমিটি বিলুপ্তির ৯ মাস পর রবিবার রাত ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মো. ফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, আব্দুস সালাম, রেজাউল করিম শাকিল, রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম ও মাহাবুব। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন, মোস্তফা কামাল, মারুফ রহমান ভূঁইয়া, আব্দুল্লাহ আল মুমিন ও সুব্রত ঘোষ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক ও ঐশী ইসলাম।

এছাড়া শাওন আহমেদ শুভ, মামুনুর রশিদ মামুন ও অমৃত কুমার ঘোষকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। 

পোমেল বড়ুয়া বলেন, ‌‘বেরোবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সহ-সম্পাদক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। বেরোবি শিক্ষার্থীদের পাশে থেকে আদর্শিক ও পরিচ্ছন্ন সংগঠন করাই হবে মূল আমাদের লক্ষ্য।’

২০১৭ সালের ৫ জুন আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। 

গত বছরের ২২ নভেম্বর বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। ২৫ ডিসেম্বর শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্ব থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত সবার জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী