চবিতে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের আন্দোলন স্থগিত

চবি প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১২:১৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৪:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভরত পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে কঠোর হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ বিষয়ে মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক পেজে তার একটি পোস্টের পর আন্দোলন স্থগিত করেছেন পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।

আরও খবর: দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উপমন্ত্রী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্র সংগঠনের পদপদবির বিষয়ে কোনও দাবি-দাওয়া থাকলে সংগঠনের যেকোনও কর্মী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে পারে। কোনও সাংগঠনিক দাবি থাকলে সেটি সংগঠনকে সঙ্গে নিয়ে সমাধান করা যায়। কিন্তু সাংগঠনিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করা, ভাঙচুর করা, অপহরণ করা, হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই ছাত্র সংগঠনের আদর্শ কর্মীর কাজ হতে পারে না।

‘যারা এসব করছে তারা নিজেদের ব্যক্তি স্বার্থেই অরাজকতা করছে। তাদের কাছে সংগঠন বা শিক্ষার মূল্য আছে বলে মনে হয় না। নিজেদের সাংগঠনিক দাবিতে যারা সহিংসতা করছে, তাদের বিষয়ে সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত কঠোর হওয়া প্রয়োজন।’

এদিকে শিক্ষা উপমন্ত্রীর ফেসবুক পোস্টের পর আন্দোলন স্থগিত করেছেন পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা। খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকও। শিক্ষা উপমন্ত্রী বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

আন্দোলনের সংগঠক ও ছাত্রলীগ কর্মী দেলোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন কমিটি বর্ধিত করার ব্যাপারে। এখন সিদ্ধান্ত তার। তিনি যে সিদ্ধান্ত দেবেন, আমরা মেনে নেবো।’

রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ৩৭৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই রয়েছে। কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা।

আরও খবর: ছাত্রলীগের কমিটিকে কেন্দ্র করে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম