গুচ্ছ পরীক্ষায় প্রক্সির ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা

জবি প্রতিনিধি
১৪ আগস্ট ২০২২, ১৪:২৯আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:১৬

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে ‘প্রক্সি’ পরীক্ষা দেওয়ার অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জবির কলা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিটের পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে মামলাটি নথিভুক্ত হয় বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

মামলার আসামিরা হলেন- মো. রাব্বি, মো. রবিউল ইসলাম ও সেজান মাহফুজ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণে আগত শিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের ১০২০ নম্বর কক্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাই করার সময় এক পরীক্ষার্থীর প্রবেশপত্রে সংযুক্ত ছবির সঙ্গে চেহারার অমিল পান। পরে প্রক্টর অফিসে নিয়ে তাকে (মো. রবিউল ইসলাম) জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রবিউল জানায়, পলাতক আসামি সেজান মাহফুজ ও রাব্বির প্ররোচণায় সেজান মাহফুজের পরিবর্তে ১ লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে।

মামলার বিষয়ে ওসি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এর আগে, শনিবার দুপুরে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় জবি কেন্দ্রে সেজান মাহফুজের পরীক্ষার প্রক্সি দিতে এলে প্রক্টরিয়াল বডির সদস্যরা রবিউলকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ব্যাংকের কার্ড উদ্ধার করা হয়। কার্ডে ২৬ লাখ টাকা পাওয়া যায়।

/আরকে/ইউএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক