‘আমরা প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে সচেষ্ট আছি’

জাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২০:১৬আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:১৬

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশের ৬৩টি জেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চালানো সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে থেকে কালো পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

এ সময় সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত সরকার সারা দেশকে প্রকম্পিত করেছে। তারই প্রতিবাদে আজকের এই মিছিল। পাকিস্তানের প্রেতাত্মারা কখনও চায়নি বাংলাদেশ একটি শান্ত রাষ্ট্রে পরিণত হোক। তারা এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে গেছে। প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে সন্ত্রাসমুক্ত করতে। আমরাও তার ভ্যান গার্ড হিসেবে সর্বদা সচেষ্ট আছি।’

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘১৭ আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কালো দিন হিসেবে পালন করা হয়। ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকার যেভাবে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। সাধারণ মানুষগুলো তো নিরীহ। তাদের ওপর এই হামলা অত্যন্ত ন্যক্কারজনক। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর যেভাবে দেশ থেকে জঙ্গি-জামায়াত-শিবির দমন করছেন, এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তার লক্ষ্যে জাবি ছাত্রলীগ কাজ করে যাবে।’

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম