৮ মিনিটে স্বপ্নভঙ্গ

আতিক হাসান শুভ
১৯ আগস্ট ২০২২, ১৭:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে ভর্তি পরীক্ষা দিতে পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা থেকে এসেছিলেন মো. আল আমিন। কিন্তু মাত্র ৮ মিনিটের দেরির কারণে পরীক্ষা দেওয়া হয়নি তার। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা ৮ মিনিটে ঢাকার লক্ষীবাজারে অবস্থিত কবি নজরুল সরকারি কলেজে পরীক্ষা দিতে এলে এ ঘটনা ঘটে।

আল আমিন বলেন, গুচ্ছ পরীক্ষায় মোটামুটি ভালো মার্কস পেয়েছিলাম। ইচ্ছে ছিল ঢাকায় পড়বো। গতরাতে সাভার নবীনগরের পলাশবাড়িতে এক আত্মীয়ের বাসায় ছিলাম। সকালে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথে বাস নষ্ট হয়ে যায়। এরপর রিকশায় উঠি।

‘কবি নজরুল কলেজ ঠিক কোথায় জানতাম না। এক বড় ভাই বলেছিলেন পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পাশেই। রিকশাচালককে সোহরাওয়ার্দী কলেজের কথা বললে তিনি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এতে কবি নজরুল কলেজ খুঁজে পেতে দেরি হয়ে যায়।’

‘১১টা ৭ মিনিটে কলেজের সামনে রিকশা থেকে নেমে ১১টা ৮-এ গেটের সামনে আসি। মাত্র ৮ মিনিট দেরির কারণে আমায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনেক অনুরোধেও কাজ হয়নি। ঢাকায় পড়ার স্বপ্নটা আমার বুঝি ভেঙেই গেলো।’ ভগ্ন হৃদয়ে বললেন আল আমিন।

/এফএ/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে