ঢাবি সিন্ডিকেট ও অ্যাকাডেমিক পরিষদে নীল দলের আধিপত্য

ঢাবি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট, অ্যাকাডেমিক পরিষদ এবং ফাইন্যান্স কমিটির শিক্ষক নির্বাচনে সিন্ডিকেটে ছয়টি পদে, অ্যাকাডেমিক পরিষদে ছয়টি পরিষদ এবং ফাইন্যান্স কমিটিতে একটি পদের সবকটিতেই জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। বিএনপিপন্থী সাদা দল থেকে কোনও শিক্ষক জয়ী হননি। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণের পর উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।

সিন্ডিকেটে জয়ী যারা

প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ৭৭৫ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ৭৯৮ ভোট, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান ৮৮৫ ভোট, সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ নির্বাচিত হয়েছেন।

একাডেমিক পরিষদে যারা জয়ী

তিনজন সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ইসমাত রহমান ৮০৩, আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিপুল চন্দ্র দেবনাথ ৬৭৬, দর্শন বিভাগের মন্দিরা চৌধুরী ৭৩২, সহকারী অধ্যাপক পদে দুইজন ওষুধ প্রযুক্তি বিভাগের ড. আ স ম মনজুর আল হোসেন ৮৭৮, আইন বিভাগের এ বি এম আশরাফুজ্জামান ৮৫১ এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মমিন ইসলাম ৭৫১ ভোট পেয়ে জয়ী হন।  

ফাইন্যান্স কমিটিতে ফলিত গণিত বিভাগের অধ্যাপক সিনেট সদস্য অধ্যাপক ড মো. শফিকুল ইসলাম ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের ফল ঘোষণা

সাদা দলে প্রভোস্ট ক্যাটাগরিতে স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ৪২০ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান ৪২০ ভোট, সহযোগী অধ্যাপক পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন ৩২৪ ভোট, সহকারী অধ্যাপক পদে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. শাফী মো. মোস্তফা ৩৭২ ভোট পেয়েছেন।

একাডেমিক পরিষদে সাদা দলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৃৎশিল্প বিভাগের দেবাশীষ পাল ৩০৪ ভোট, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মো. সাইফুল আলম ৪৩১ ভোট, মনোবিজ্ঞান বিভাগের সৈয়দ তানভীর রহমান ৪০৯ ভোট, আর সহকারী অধ্যাপক /প্রভাষক ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগের আলী মোহাম্মদ কাওসার ৪২২ ভোট পেয়েছেন। ফিন্যান্স কমিটিতে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ৪৫৬ ভোট পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৩ (১) (ডি) এবং ২৩ (২) অনুযায়ী সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে একজন করে ছয় পদে নির্বাচিত হবেন এবং আর্টিক্যাল ২৬ (১) (এইচ) অনুযায়ী অ্যাকাডেমিক পরিষদে সহযোগী অধ্যাপক পদে তিন জন এবং সহকারী অধ্যাপক/প্রভাষক পদে তিন জন নির্বাচিত হবেন। এছাড়া আর্টিক্যাল ৩১ (৩) অনুযায়ী একজন ফিন্যান্স কমিটিতে নির্বাচিত হবেন।

 

/এফএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি