ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ

রাবি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ২০:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নেতার হলের সিট বাতিল করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে  বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত নেতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র। তার আরেক সহযোগী হলেন আরিফুল ইসলাম সুমন। তিনি ফোকলোর বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র।

হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বুধবার  হলে থেকে একটি সাইকেল চুরি হয়। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। এতে দেখা যায়, অভিযুক্ত ছাত্রলীগ  নেতা মারুফ হলের প্রধান ফটকের পাশের জঙ্গল থেকে একটি সাইকেল বের করে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় শিক্ষার্থীরা তাকে সন্দেহজনকভাবে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও হল কর্তৃপক্ষ ঘটনাস্থলে চলে আসে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটি আমার এক বড় ভাইয়ের সাইকেল’। কিন্তু কোন বড় ভাই জিজ্ঞাসা করলে আর কোনও প্রমাণ দেখাতে পারেননি।

অভিযুক্ত মারুফের সঙ্গে সাইকেল চুরিতে সহযোগিতা করেন সুমন নামে এক শিক্ষার্থী। তিনি জানান, সে মারুফের নির্দেশে হলের চার তলার ছাদ থেকে গতকাল একটি সাইকেল ফেলেছে। পরে মারুফ ওই সাইকেল নিয়ে বিক্রি করেন। ছাদে সাইকেল কীভাবে গেলো জানতে চাইলে মারুফ কোনও উত্তর দিতে পারেনি।

হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাদের দাবি, মারুফ মাদকাসক্ত। এর আগেও তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ উঠেছিল।

চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, মারুফের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ পেয়েছি। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম মামুন জিয়াদ বলেন, আমরা ওই শিক্ষার্থীর হলের সিট বাতিল করছি।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম