গাঁজাসহ ছাত্রলীগের ৪ নেতা আটক

রাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:০৮

ক্যাম্পাসে গাঁজা সেবনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক চার নেতা হলেন- শের-ই-বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আরিফ বিন সিদ্দিক এবং জিয়াউর রহমান হল ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

প্রক্টর দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি প্রক্টরিয়াল টিম টহল দিচ্ছিলেন। এ সময় ওই চার ছাত্রলীগ নেতাকে গাঁজা সেবন করতে দেখেন। তারা তাদেরকে আটক করে ব্যাগে খোঁজ করলে সেখানে গাঁজার ১২টি পোটলা পাওয়া যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় ছাত্রলীগ নেতা রাজু ও সোহান প্রক্টর দফতর থেকে পালিয়ে যান। পরে অন্য দুজনকে পুলিশে সোপর্দ করে প্রক্টরিয়াল বডি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। সাধারণ সম্পাদক রুনু ক্যাম্পাসের বাইরে আছে। তিনি এলে তার সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, প্রক্টরিয়াল বডির সদস্যরা টহলে গিয়ে চার শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করে। পরে দুজন প্রক্টর অফিস থেকে পালিয়ে যায়। অন্য দুজনকে পুলিশে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। দ্রুতই তাদেরকে আদালতে হাজির করা হবে।

/এফআর/
সম্পর্কিত
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
৮০ বছরের বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য, পুলিশ হেফাজতে দ্বিতীয় স্ত্রী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বশেষ খবর
কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন, আজ ঢাকায় কোথায় দোকান-মার্কেট বন্ধ
কেনাকাটায় বের হওয়ার আগে জেনে নিন, আজ ঢাকায় কোথায় দোকান-মার্কেট বন্ধ
৩৯ বছর বয়সেও ফিট মেসির ডায়েটে কোন ৫ খাবার
৩৯ বছর বয়সেও ফিট মেসির ডায়েটে কোন ৫ খাবার
কিশোরকে হত্যার পর মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
কিশোরকে হত্যার পর মোবাইল ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
আজ দূষণের শীর্ষে নেই ঢাকা
আজ দূষণের শীর্ষে নেই ঢাকা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?