ঢাবির উন্মুক্ত লাইব্রেরিতে কাওয়াল সন্ধ্যা

ঢাবি প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ০০:৫৬আপডেট : ০৪ জুন ২০২৩, ১৯:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য সংলগ্ন উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে উর্দু, ফারসি ভাষায় রচিত কাওয়ালী গানের পরিবেশনার মাধ্যমে 'কাওয়ালী সন্ধ্যা' উদযাপিত হয়েছে। শুক্রবার (২ জুন) কাওয়ালী সন্ধ্যায় গান পরিবেশন করেন কাওয়াল ওস্তাদ মনির হোসেন কাওয়ালের দল এবং ওস্তাদ হানিফ কাওয়ালের দল।  

উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা তানভীর হাসান সৈকত বলেন, ‘আমরা বাঙ্গালির নিজস্ব সংস্কৃতির চর্চা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি, মানুষকে চিন্তাশীল করে গড়ে তোলা এবং সমাজে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে সাংস্কৃতিক আয়োজন সবচেয়ে শক্তিশালী উপাদান৷ যারা শুধু কাওয়ালী গানকে হালাল মনে করে এবং বাকী সবধরনের গানকে হারাম মনে করে, তাদের উদ্দেশ্য রাজনৈতিক। আমরা পালাগান, জারি গান, কাওয়ালীসহ সবধরনের সাংস্কৃতিক উপাদান চর্চা করার পক্ষে এবং সংস্কৃতির মূল্যবোধ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই৷’

তিনি আরও বলেন, ‘যারা আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাধা তৈরি করবে এবং ধর্মীয়ভাবে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করবে কিংবা মানুষের মধ্যে দ্বন্দ্ব করতে চেষ্টা করবে আমরা তাদের সাংস্কৃতিকভাবে প্রতিহত করবো। আজকের 'কাওয়ালী সন্ধ্যা'র আয়োজনও আমাদের সাংস্কৃতিক আন্দোলনেরই অংশ।’ 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সভাপতি সজিব তালুকদার এবং সঞ্চালনা করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ।

/এসএন/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম