ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমানকে সংবর্ধনা

ঢাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রফেসর ইমেরিটাস’ হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমানকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামের তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘দেশের প্রথিতযশা এই অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম অর্জন করেছেন। তিনি সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তার মূল্যবোধ, লেখনী, উন্নয়ন ভাবনা ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন।’

শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে অধ্যাপক ড. আতিউর রহমান ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ও অধ্যাপক ড. শুচিতা শারমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক