চবি মার্কেটিং বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ‘পূর্ণতায় পঁচিশ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ অক্টোবর ২০২৩, ২২:১৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২২:২৫

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৫তম ব্যাচের (১৬-১৭ সেশন) বিদায় অনুষ্ঠান ‘পূর্ণতায় পঁচিশ’ অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে সাড়ে ৮টায় সাইনিংয়ের মাধ্যমে সূচনা হবে এই অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় কনসার্টের মাধ্যমে শেষ হবে।

এ উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, প্রত্যেক বছর একেকটি ব্যাচের বিশ্ববিদ্যালয় শিক্ষা সমাপনী অনুষ্ঠানের প্রতীক্ষায় থাকেন বিভাগের বর্তমান ও সাবেক অনেক শিক্ষার্থী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভাগের করিডোর আলপনাসহ আরও নানান কিছু নিয়ে নতুনরূপে বর্ণিল সাজে সেজেছে। সবার মধ্যে দেখা যাচ্ছে উৎসবমুখর আমেজ।

অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিভাগের সাবেক শিক্ষার্থীরাও যোগদান করবেন। র‍্যালি, ফ্ল্যাশ মুভ, বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন পর্বে বিভক্ত দিনজুড়ে এই অনুষ্ঠান উদযাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ভিটেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক প্রতিষ্ঠান। এ ছাড়াও পৃষ্ঠপোষকতায় এনবিইআর, প্রিমিয়াম কাপ, রিলায়ান্স ট্রান্সপোর্ট।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম