রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ২৩:৪৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২৩:৪৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফাহমিদ লতিফ লিয়নকে সভাপতি ও সৌমিক সাহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে চার জনকে সহসভাপতি করা হয়েছে। তারা হলেন ছালাতিজ্জোহা ইফতি, অর্ণব পিউস বিশ্বাস, নাজমুল হুদা ও শাহনেওয়াজ কবির। তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইফতেখারুল হক, লাশিউর রহমান নাহিদ ও জিন্নুর রহমান। পাঁচ জন সাংগঠনিক সম্পাদক হলেন আশেফ মোর্শেদ সাইফ, মেহেদী হাসান, মুনেম শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান সুরুজ ও শেখ মো. সাজ্জাদ হোসেন সাঈদ।

গত ১৯ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর নাঈমুর রহমান নিবিড়কে সভাপতি ও চৌধুরী মাহাফুজুর রহমান তপুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল। এরপর থেকে তারাই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছেন। গত বছর ছাত্রলীগের সভাপতি নাঈমুর রহমান রুয়েটে চাকরি পাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান সহসভাপতি ইসফাক ইয়াসির।

/এএম/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের