রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষিকার শিশুকে যৌন হয়রানির অভিযোগ

রাবি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ০৯:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিক্যাল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষিকার  শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নগরীর তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. রাজু আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান চিকিৎসক হিসেবে কর্মরত। এদিকে, এ ঘটনার আড়াই ঘণ্টা পরে রাত সাড়ে ১১টার দিকে তালাইমারি মোড়ে দুর্বৃত্তদের হামলায় ওই চিকিৎসক আহত হয়েছেন বলে দাবি করেছেন তার ভাগনে রাসেল। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ভুক্তভোগী শিশুর মা বলছেন, ‘ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার একটু হাতাহাতি হয়েছে। এ বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তি হামলার শিকার বলে প্রচারণা চালাচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।'

ভুক্তভোগীর মা মামলার এজাহারে উল্লেখ করেছেন, চিকিৎসক রাজু আহমেদের সঙ্গে তার (ভুক্তভোগীর মা) ভালো সম্পর্ক গড়ে ওঠে। তিনি (অভিযুক্ত চিকিৎসক) তাকে বোন বলে ডাকেন। সেই সম্পর্কের জের ধরে মেয়েকে তার নিকট নিয়মিত দাঁতের চিকিৎসা করান। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নগরের তালাইমারি এলাকার আমেনা ক্লিনিকের নিচতলায় ওই চিকিৎসকের চেম্বারে তার মেয়েকে চিকিৎসা করাতে যান। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে ভুক্তভোগীর মায়ের মোবাইল ফোনে কল আসলে তিনি কথা বলার জন্য চেম্বার থেকে বাইরে বের হন। এমতাবস্থায় ওই চিকিৎসক তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে তার মেয়ে ভয়ে চিৎকার দেন। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে তার মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং মেয়ের মুখে ঘটনার বর্ণনা শোনেন।

ভুক্তভোগীর মা গণমাধ্যমকে বলেন, ‘ওই ডাক্তারের কাছে আমার মেয়েকে দাঁতের চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি যৌন হয়রানিমূলক হেনস্তা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজন দুজনের দিকে মারতে তেড়ে গেলে একটু হাতাহাতি হয়। পরে তিনি হার্টের অসুখে পড়ে বসে পড়েন। এ ঘটনাকেই তিনি বিকৃত করে হামলা বলছেন।’

এ ব্যাপারে নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

এদিকে, এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত চিকিৎসক ডা. রাজু আহমেদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও স্থায়ীভাবে চাকরিচ্যুতের দাবিতে মঙ্গলবার বেলা ১২টার দিকে প্যারিস রোডে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা ‘চরিত্রহীনের কালো হাত ভেঙে দাও’, ‘চরিত্রহীন ডাক্তার রাজুর প্রত্যাহার চাই’, ‘যৌন নিপীড়নকারী সামাজিক কীট’, ‘পবিত্র পেশায় নিযুক্ত কুলাঙ্গারকে বয়কট করুন’, ‘ক্যাম্পাসে হয়রানি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক দফা এক দাবি, রাজুর অব্যাহতি’ ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন ও স্লোগান দেন। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে দেখা করেন। তারা অভিযুক্তের যথাযথ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভুক্তভোগীর শিশুর পরিবার আমাদের সঙ্গে এসে দেখা করেছেন। আমরা একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তা ছাড়া যেহেতু একটি মামলা করা হয়েছে। মামলাটি রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়ায় চলমান থাকবে।’

মানববন্ধনে সংহতি জানিয়ে সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘তিনি একই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটাচ্ছেন। এর আগেও তার বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানি করার অভিযোগ   উঠেছিল। যে নিজেকে সংযত রাখতে পারে না; তার শুধু চাকরি না, তার চিকিৎসার সনদ বাতিল করা দরকার।’ এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা বলেন, ‘আমাদেরকে একই দাবিতে বারবার রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আমরা সহকর্মী, শিক্ষক ও নারী হিসেবে কোথাও  নিরাপদ নই। এটি অত্যন্ত দুঃখের নাকি লজ্জার বিষয়, কী বলবো বুঝতে পারছি না।’ যেহেতু একটি মামলা হয়েছে তাই রাষ্ট্রীয় আইনে আসামিকে অতি দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

এ ছাড়া মানববন্ধনে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাজশাহী মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট দিলসেতারা চুনিসহ অন্যান্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক রিজাউল করিম শেখ, ড. তৌফিক আলম, ড. সৈয়দ এম এ ছালাম, ড. এ নাঈম ফারুকী, ড. ছাইফুল ইসলাম, ড. খাইরুল ইসলাম প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের