জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণার ঘটনায় তদন্ত কমিটি

জাবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪৬

জমি দখলসহ ছয় অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সঙ্গে তদন্ত কমিটিকে  আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সেলে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।

তদন্ত কমিটির চার সদস্য হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাজিয়া সুলতানা কথা ও এনামুল হক তানান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক শিশির ও উপ-আইন বিষয়ক সম্পাদক সাফরিন সুরাইয়া।

বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ অক্ষুণ্ন রাখার এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

এদিকে তদন্ত কমিটির কাছে সাধারণ সম্পাদকের বহিষ্কার দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বহিষ্কার দাবি করা নাম প্রকাশে অনিচ্ছুক সহ–সভাপতি পদের এক নেতা বলেন, আমরা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যেসব অভিযোগ দিয়েছি প্রতিটি সত্য। দুই একজন সুবিধাভোগী ছাড়া তার সঙ্গে কোনও নেতাকর্মী নেই। এখন তদন্ত কমিটির কাছে আমাদের দাবি, তারা সরেজমিনে এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলুক। সুষ্ঠুভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই করুক। আমরা আশা করছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তদন্ত কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করবে।

এর আগে মঙ্গলবার (২৩ জানুয়ারি) লিটনের বিরুদ্ধে জমি দখল, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সমন্বয় না করা, নেতাকর্মীদের খোঁজ খবর না রাখাসহ ছয়টি অভিযোগে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তার অনুসারী নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম