কোটা বাতিলের দাবিতে মাঠে শিক্ষার্থীরা, বহাল চায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

ইবি প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ২০:০০আপডেট : ০২ জুলাই ২০২৪, ২০:০০

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। 

অপরদিকে, সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কর্মসূচি থেকে কোটা বহাল রাখার দাবি জানান তারা।

বেলা ১১টায় কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডায়না চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান ফটক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগান দিয়ে কোটাব্যবস্থা বাতিলের দাবি জানান।

এরপর সমাবেশে ছাত্রনেতারা বলেন, একটি দেশে যখন ৩০ শতাংশ কোটার মাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা হলে বিশৃঙ্খলা তৈরি হবে। ৩০ শতাংশ কোটার ফলে অযোগ্য বা যোগ্যতায় পিছিয়ে পড়া মানুষ চাকরি পাবে। ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হবে। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার কবল থেকে মানুষকে রক্ষার জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও বৈষম্যবস্থা দেখতে পাচ্ছি।

অপরদিকে, সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেজবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির খান, সহসভাপতি আবদিম মুনিব ও মাহমুদুল হাসান। তারা বলেন, আমরা কখনই বাবা-দাদাসহ যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের অবদান অস্বীকার এবং অবমাননা মেনে নেবো না। যারা পাকিস্তানের দোসর, যাদের শরীরে বইছে রাজাকার, পাকিস্তানদের রক্ত; তারাই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে ট্রল করে।

সভাপতির বক্তব্যে মেজবাহুল ইসলাম বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে আন্দোলন করছে। মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মকে অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হবে সব কোটার বিরুদ্ধে। তারা শুধুই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। একটি পক্ষের উসকানিতে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।

/এএম/
সম্পর্কিত
আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিহারে মুখ্যমন্ত্রীর বাসভবনের পথে শিক্ষার্থীদের মিছিল, ব্যারিকেড ভাঙতেই জলকামান
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বাড়তেই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশুসহ ৪ জনের মৃত্যু, পাল্টা হামলা ইরানের 
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
রোড ট্রিপ এখনও কেন গুরুত্বপূর্ণ
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন