আজও শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১২:৪৯আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:৪৯

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দুটি পোশাক কারখানার হাজারের বেশি শ্রমিক। আন্দোলনকারীরা গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেড ও তারাটেক্স ফ্যাসনে কর্মরত রয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল থেকেই বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারাটেক্স ফ্যাসনের কর্মীরা শ্রম ভবনের সমানে আসেন। আর রবিবার (১৫ জুন) থেকে সেখানে অবস্থান নিয়েছেন সিজন্স ড্রেসেসের কর্মীরা।

শ্রম ভবনের সমানে শ্রমিকদের আবস্থান কর্মসূচি

সোমবার দুপুর ১২টায় তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিজন্স ড্রেসের ১ হাজার ২০০ শ্রমিক দুই মাস ধরে বেতন পাননি। আরেক মাসও শেষ পর্যায়ে। গত দুটি ঈদের বোনাসও বকেয়া।

অপরদিকে পাশাপাশি এলাকায় অবস্থিত আরেক কারখানা তারাটেক্স ফ্যাসনের ১ হাজার ২০০ শ্রমিকও দুই মাসের বেতন এবং একটি ঈদ বোনাসের টাকা পাননি।

দুই প্রতিষ্ঠানেরই বকেয়া বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে মালিকপক্ষ কোনও ধরনের আশ্বাসও দেয়নি।

ঈদের আগেও ওই শ্রমিকরা আন্দোলনে ছিলেন। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদের পর বিষয়টি সমাধান করা হবে। সে পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে গিয়েছিলেন। এর মধ্যে তাদের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি সরকার বা মালিকপক্ষ।

সিজন্স ড্রেসেসের কর্মী হাসিব বলেন, ঈদের আগেই আমরা আন্দোলনে নেমেছিলাম। তখন মালিকপক্ষ বলেছিল, ঈদের পরের সপ্তাহে বকেয়া পরিশোধ করা হবে। অথচ এ বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

তারাটেক্স ফ্যাসনের শ্রমিক নেতা আদিবুল ইসলাম বলেন, বেতন না পেলেও এতদিন আমরা কাজ করেছি। কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে আবারও রাজপথে নেমেছি।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে থেকে সরবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি