নারীর অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ

ব্রাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ১৬:২৭আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৭:২৮

নারীর অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে অধিকার সম্পর্কে তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।
নারী দিবস উপলক্ষে সম্প্রতি রাজধানীর মহাখলীতে ব্রাক বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ পরামর্শ দেন।
‘নারীর অধিকার কল্পনা, না কি বাস্তবতা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে ইউনেস্কো ক্লাব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাস্টের কার্যনির্বাহী প্রধান ব্যারিস্টার সারা হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক ল’ স্কুলের ডিন অধ্যাপক কাশেম উদ্দিন মাহমুদ, ইংরেজি ও মানবিক অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌসি আযীম, সহকারি অধ্যাপক ড. রিফাত মাহবুব প্রমুখ।

নারীর অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ
সেমিনারে বক্তারা নারীর অধিকারের প্রয়োজনীয়তা, নারীর বর্তমান প্রেক্ষাপট এবং অধিকার বলবত করণে সামাজিক এবং আইনি প্রেক্ষাপট তুলে ধরেন।
এ বিষয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, যুগের সাথে তাল মিলিয়ে  নারীরা অগ্রসর হচ্ছেন। আরও অগ্রসর হতে সর্বসাধারণের মধ্যে নিজেদের দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে আরও সচেতন এবং কঠোর হতে হবে।

নারীর অধিকার সম্পর্কে আরও সচেতন হওয়ার পরামর্শ
অধ্যাপক ফেরদৌসি আযীম নারীর বর্তমান প্রেক্ষাপটের পাশাপাশি অধিকার আদায়ে অতীতের ত্রুটির বিষয়ে আলোকপাত করেন।
সেমিনারে নারীর অধিকার আদায় বিষয়ে দুটি একাডেমিক পেপার উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিসা আয়েশা এবং শেখ নোমান পারভেজ।

/এসএনএইচ/

সম্পর্কিত
ব্র্যাকের বদলে ‘স্যার ফজলে হাসান আবেদ ইউনিভার্সিটি’ করার প্রস্তাব
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম