কবি নজরুল কলেজে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৩

বর্ণিল আয়োজনে পুরান ঢাকার ঐহিত্যবাহী কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয় উপলক্ষে এই কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

বিকাল ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উদ্বোধন ঘোষণা করেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান।

গজল, হামদ, নাত ও কাওয়ালী সংগীত, দেশাত্মবোধক গানের সুরের মূর্ছনায় অনুষ্ঠানে নামে শিক্ষার্থীদের ঢল। কানায় কানায় ভরপুর হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। এই আয়োজনে সিলসিলা, নিমন্ত্রণ, জাগরণ, রাবতা ও রুহ হৃদম শিল্পীগোষ্ঠীর পাশাপাশি সংগীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থী ফাজিয়া ইসলাম বলেন, বলতে গেলে এই ক্যাম্পাসের ইতিহাসে এবারই প্রথম এ ধরনের আয়োজন। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে।

আয়োজকদের একজন জাকারিয়া বারী সাগর বলেন, কবি নজরুল সরকারি কলেজে ভিন্ন ধর্মী এই আয়োজন এবার প্রথম। প্রচুর দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার চিন্তা রয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান রহমান।

কলেজের উপাধ্যক্ষ ছালেহ্ আহমেদ ফকির, কনকসাস সভাপতি যায়েদ হোসেন মিশুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
নজরুল বর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
সর্বশেষ খবর
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি