রবিবার আষাঢ়ের প্রথম দিনে উদীচীর বর্ষা উৎসব

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুন ২০২৫, ২০:১৫আপডেট : ১৪ জুন ২০২৫, ২০:১৫

উন্নয়নের নামে চলমান প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি নিয়ে প্রতি বছরের মতো এ বছরও বর্ষা ঋতুকে বরণ করে নিতে ‘বর্ষা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। 

রবিবার (১৫ জুন) আষাঢ়ের প্রথমদিন বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় সুর-সংগীতে প্রকৃতি-বন্দনার মধ্য দিয়ে শুরু হবে উৎসবের কর্মসূচি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, বর্ষা কথন, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে বর্ষা উৎসবে। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে বর্ষা কথনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাম্প্রতিক পান্থকুঞ্জ রক্ষা আন্দোলনের প্রধান সংগঠক, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব। অন্যান্যের মধ্যে আরও আলোচনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

অনুষ্ঠানে উদীচীর নিজস্ব শিল্পীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন, বিজন চন্দ্র মিস্ত্রি, মহাদেব ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, তুহিন কান্তি দাস, চম্পাবতী এন মারাক প্রমুখ। দলনেতা মুসা কলিমের নেতৃত্বে সংগীত পরিবেশন করবে মাভৈঃ। অনিক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করবে স্পন্দন। দলীয় আবৃত্তি নিয়ে উপস্থিত থাকবে কারুপিঠ।

বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে বর্ষা ঋতু বিশেষ গুরুত্ব বহন করে। কেবল শহুরে মধ্যবিত্তের রোমান্টিকতার মধ্যেই বর্ষা ঋতুর ভাব ও আবেগকে বন্দি করে রাখার জন্য এ উৎসব নয়। এই দেশের শ্রমজীবী মানুষের সুখ-দুঃখের আখ্যানকে তুলে ধরাই উদীচীর বর্ষা উৎসবের প্রধান লক্ষ্য। কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও প্রাণ-প্রকৃতি সুরক্ষার আহ্বান নিয়ে উদীচী বর্ষা উৎসবের আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্ষা ঋতুকে বরণ করে নিতে উদীচীর এ আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী।

/এমকেএইচ/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
সর্বশেষ খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি